দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিএসজির সবচেয়ে বড় তারকা খেলোয়াড় আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু মেসি ইতোমধ্যে এ দল ছেড়ে মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে পিএসজির তার সঙ্গী তারকা খেলোয়াড় নেইমার ও এমবাপ্পে কি এ দলেই থাকবেন?
শোনা যাচ্ছে, ২০২৪ সাল নাগাদ ফরাসি জায়ান্ট এমবাপ্পে ছাড়তে পারেন এ ক্লাব। সত্যি সত্যি পিএসজি ছাড়লে এমবাপ্পে কোন ক্লাবে নাম লেখাবেন? সেটা এখন আন্দাজ করা কঠিন হলেও অনেকে রিয়াল মাদ্রিদের নাম নিতে পারেন।
এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আগ্রহ এখন শীর্ষে। রিয়ালের নামটাই আসবে সবার আগে। তবে তার পিএসজি সতীর্থ লিওনেল মেসি অবশ্য বার্সেলোনায় যাওয়ার পরামর্শ দিয়েছেন এমবাপ্পেকে। কিন্তু এমবাপ্পে যদি বার্সায় না গিয়ে রিয়ালে যেতে চান সেটাতেও আপত্তি নেই মেসির। তার মতে, এমবাপ্পের এখন একটা চ্যাম্পিয়ন ক্লাব দরকার।
এমবাপ্পে সম্পর্কে মেসির এসব মন্তব্যের ব্যাপারে জানিয়েছে স্প্যানিশ দৈনিক ডিফেন্সা সেন্ট্রাল। তাদের প্রতিবেদন অনুযায়ী মেসি এমবাপ্পেকে বলেছেন, আমি চাই তুমি বার্সায় যাও। যদি রিয়াল মাদ্রিদেও যেতে চাও, তবে চলে যাও। তোমার একটা চ্যাম্পিয়ন প্রজেক্ট দরকার।
কয়েকদিন আগেই পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্তের কথা জনিয়েছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া সবকিছুই প্রায় সম্পন্ন। আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজের সাবেক ক্লাব বার্সায় যেতে চাইলেও দুপক্ষের বনিবনা না হওয়ায় শেষমেশ সরে আসতে হয়েছিল।
পিএসজিতে মেসির পথচলায় এমবাপ্পের সঙ্গে তার সম্পর্কের বৈরিতা নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছে। তবে মাঠের ফুটবলে ঠিকই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই দুই তারকা। সম্প্রতি লিগ ওয়ানের সেরা খেলোয়াড় হয়ে মেসিকে ধন্যবাদও জানিয়েছেন এমবাপ্পে। আর তরুণ এমবাপ্পের সম্পর্কে সবসময়ই ইতিবাচক মন্তব্য করে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।