দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেয়া হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান ও শ্রীলঙ্কাতে আয়োজন হবে আসন্ন এশিয়া কাপ। পিসিবি প্রধান নাজাম শেঠির উপস্থিতিতেই এমন সিদ্ধান্তে পৌঁছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী আগামী ৩১ আগস্ট থেকে এবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর।
সব ঠিকঠাক হয়ে গেলেও ফের গুঞ্জন শুরু হয়েছে এশিয়া কাপ নিয়ে। গত ২১ জুন শেষ হয়েছে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির মেয়াদকাল। তিনি আর পিসিবি প্রধান পদের জন্য লড়বেন না বলেও জানিয়ে দেন।
এই পদের জন্য শক্তিশালী প্রার্থী ২০১৪ সালে পিসিবি প্রধানের দায়িত্ব পালন করা জাকা আশরাফ। তিনিই বলেছেন, হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের পক্ষে নন তিনি।
এশিয়া কাপের হাইব্রিড মডেল নিয়ে জাকা আশরাফ বলেছেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, এই সম্পূর্ণ হাইব্রিড মডেলটি পাকিস্তানের জন্য উপকারী নয় এবং আমি এটি পছন্দ করিনি। একটি স্বাগতিক হওয়ার কারণে, পুরো টুর্নামেন্টটি পাকিস্তানে খেলা উচিত ছিল। তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের আরও আলোচনা করা উচিত ছিল। মাত্র চারটি ম্যাচ পাকিস্তানে রেখে, নয়টি ম্যাচ বাইরে আয়োজন, আমাদের দেশের জন্য ভালো নয়।’
এবারের আসর একক ভাবে পাকিস্তানে হবার কথা ছিল। তবে ভারত জানিয়ে দেয় তারা পাকিস্তানে গিয়ে খেলবে না। এরপরই মূলত ঝামেলার শুরু। শেষ পর্যন্ত এশিয়া কাপের ভাগ্যে কী আছে সেটা সময় বলে দেবে।