দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভিনিসিউস জুনিয়রের বর্ণবাদের শিকার হওয়ার প্রতিবাদে আফ্রিকার দুটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথম ম্যাচ খেলেছে স্পেনে গিনির বিপক্ষে। ওই ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
তবে বুধবার পর্তুগালে অনুষ্ঠিত ম্যাচে সেনেগালের কাছে বিধ্বস্ত হতে হলো ব্রাজিলকে। হেরেছে ৪-২ গোলের বিশাল ব্যবধানে।
ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে গিয়েও সেনেগালের কাছে হেরেছে তারা। দুইটি গোল করে সেনেগালের জয়ের নায়ক সাদিও মানে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভিনিসিয়ুস জুনিয়র-লুকাস পাকেতারা। যার ফল পেতে বেশি দেরি করতে হয়নি। ম্যাচের ১১ মিনিটেই ভিনির অসাধারণ ক্রস থেকে হেডে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন পাকেতা।
কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২২ মিনিটে জটলার মধ্য থেকে বল পেয়ে ভলিতে গোল করে সেনেগালকে সমতায় ফেরায় ফরোয়ার্ড হাবিব দিয়ালো। প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেও আর গোল করতে পারেনি দুই দল। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিঁটকে পড়ে সেলেসাওরা। ৫২ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান মার্কিনিয়োস। এর তিন মিনিট পড়েই হাবিবের পাস থেকে অসাধারণ গোল করে সেনেগালের লিডকে আরও বাড়িয়ে দেন মানে। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর জেগে ওঠে ব্রাজিল। ৫৮ মিনিটে জটলার মধ্য থেকে গোল করে ব্যবধান কমান মার্কিনিয়োস।
ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ভিনিসিয়ুসরা। উল্টো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সেনেগালের নিকোলাস জ্যাকসনকে ফাউল করেন ব্রাজিল গোলকিপার এডারসন। পেনাল্টি থেকে গোল করে সেনেগালের জয় নিশ্চিত করেন মানে।