দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এই মুহুর্তে আপনি কোনোভাবেই বলতে পারবেন না এজবাস্টন টেস্ট কে জিতবে। অনেকটা পেন্ডুলামের মতো দুলছে। ব্যাট-বলের লড়াই দারুণ জমে উঠেছে অ্যাশেজের প্রথম ম্যাচ। আড়াইশর বেশি রান তাড়ায় অস্ট্রেলিয়ার ভালো শুরুর পর স্টুয়ার্ট ব্রডের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। তাতে রোমাঞ্চের মোড়ে দাঁড়িয়ে অ্যাশেজের প্রথম টেস্ট। শেষ দিনে হতে পারে যে কোনো ফল।
সোমবার ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ২৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে অজিরা। ডেভিড ওয়ার্নার ৩৬, মার্নাস ল্যাবুশেন ১৩ ও স্টিভেন স্মিথ ৬ রান করে আউট হয়েছেন। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাজা ৩৪ ও স্কট বোল্যান্ড ১৩ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আজ মঙ্গলবার বিকেলে পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামবেন।
তৃতীয় দিনে বৃষ্টির কারণে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ২৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল। চতুর্থ দিনে জো রুট, হ্যারি ব্রুক ও বেন স্টোকস প্রতিরোধ গড়লেও তারা আউট হওয়ার পর দ্রুতই অলআউট হয় ইংলিশরা। তারা তিনজন দলীয় সংগ্রহকে ৭৭ থেকে ২১০ পর্যন্ত নিয়ে যান। এরপর ২৭৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছিলেন জো রুট। দ্বিতীয় ইনিংসে একটিও নেই হাফ সেঞ্চুরি। বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও নাথান লায়ন ৪টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন জশ হ্যাজলেউড ও স্কট বোল্যান্ড।
প্রথম ইনিংসে মাত্র ৭৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৩ তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে উসমান খাজার অনবদ্য সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে লিড নিতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। তারা অলআউট হয় ৩৮৬ রানে। ৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ইংল্যান্ড। এবার অবশ্য সুবিধা হয়নি প্রত্যাশামতো। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৩ রানে। তাতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৮১ রান।