দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে ৮ জাতির ইমার্জিং এশিয়া কাপ। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর হতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটে। মূলত বিশ্বকাপকে সামনে রেখে কিছুটা হলেও যাচাই-বাছাইয়ের সুযোগ হবে এই আসরে।
আসরকে সামনে রেখে স্কোয়াড ও সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলের নেতৃত্বে থাকবেন সাইফ হাসান। দলে জায়গা হয়েছে বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটারের। দুটি বিশ্বকাপ খেলা সৌম্য সরকারকেও রাখা হয়েছে দলে।
আছেন জাতীয় দলের নিয়মিত মুখ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে। সহ অধিনায়কের দায়িত্ব থাকছে জাকিরের কাঁধে।
সূচি অনুযায়ী 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। 'বি' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
১৪ জুলাই আসরের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ওমানের বিপক্ষে ১৬ জুলাই, তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ১৮ জুলাই। গ্রুপ পর্বের সেরা চার দল উঠবে সেমি-ফাইনালে। ২১ জুলাই অনুষ্ঠিত হবে দুটি সেমি-ফাইনাল। ২৩ জুলাই পর্দা নামবে ফাইনালের মধ্য দিয়ে।
ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান, মৃত্যঞ্জয় চৌধুরি, আকবর আলী, মুশফিক হাসান, নাঈম শেখ, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব।