দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হারিয়ে যাওয়া সৌম্য সরকার আবারও জানান দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। তার ফিরে আসা যে বাংলাদেশ দলের জন্য কতটা স্বস্তির সেটি তো প্রমাণিত। নিউজিল্যান্ড সফরের দলে রাখায় সমালোচনা কম হয়নি নির্বাচক-কোচকে নিয়ে। তবে সব সমালোচনাকে ভুল প্রমাণ করে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়া ইনিংস খেলায় র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। বুধবার প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছেন সৌম্য সরকার, এছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের।
নেলসনে গত বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলেন সৌম্য। এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে নিউ জিল্যান্ডের মাঠে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
শচীন টেন্ডুলকারের প্রায় দেড় দশক পুরনো রেকর্ড ভাঙেন সৌম্য। ক্রাইস্টচার্চে ২০০৯ সালের মার্চে ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট। ইতিহাস গড়া ইনিংস খেলা সৌম্য ৫২ ধাপ এগিয়েছে উঠেছেন ১১১তম র্যাঙ্কিংয়ে।
এই সফরের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৪৯ নম্বরে। এছাড়া র্যাঙ্কিংয়ে ৫৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে মুশফিকুর রহিম।
৮২৪ রেটিং পয়েন্টে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন বাবর আজম। দুইয়ে থাকা শুবমান গিল তার চেয়ে ২৩ পয়েন্ট পিছিয়ে।
এমআর/