দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো নারীদের সাফে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
বুধবার (৩০ অক্টোবর) ২-১ গোলে জিতেছে বাংলাদেশ।
এই ম্যাচে ৫২ মিনিটে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তহুরা-সাবিনা খাতুনের বল আদান প্রদান শেষে মনিকা চাকমা ডি বক্সের ডানপ্রান্ত থেকে আড়াআড়ি শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করেন। গোল শোধ করতে বেশিক্ষণ লাগেনি স্বাগতিকদের। মিনিট দুয়েকের মধ্যেই তারা বাংলাদেশের জালে বল ঢোকায়। আমিশার নেওয়া শটে রূপনা চাকমা পড়ে না গেলে হয়তো এই গোল বাঁচাতে পারতেন।
এদিকে ৮১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বাংলাদেশ। সতীর্থের কাছ থেকে কর্নার কিক-জোনে বল পান ঋতুপর্না চাকমা। তাতে টেক্কা দিচ্ছিলেন নেপালের দুই প্লেয়ার। সেখান থেকেই শট নেন ঋতু। নেপাল গোলরক্ষক হাত লাগাতে সক্ষম হলেও বলের গতিরোধ করতে পারেননি, বাংলাদেশ এগিয়ে যায় ২-১ গোলে। আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মাতে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো।
অ