দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যমজ কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এমন খবর জানিয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) ফেসবুক পোস্টে আফিফ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা দুই সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’
২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন আফিফ হোসেন ধ্রুব।
উল্লেখ্য, ২০২০ সালে ওয়ানডেতে অভিষেকের পর ৩১ ম্যাচে ৬০০ ও ২০১৮ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৬৯ ম্যাচে ১ হাজার ১০৯ রান করেছেন তিনি।
অ