দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে এবারের শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোনোমতে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচেই ভারতের বিপক্ষে দুর্দান্ত রুপে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার (২৩ অক্টোবর) সাফে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
ম্যাচের ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন আফিদা খন্দকার। সাবিনা খাতুনের নেওয়া কর্ণার কিক থেকে আসা বল ঠিকমতো গ্রিপ করতে পারেননি ভারতের গোলরক্ষক। বল চলে যায় আফিদার কাছে। সুযোগ পেয়ে দ্রুত শট নেন আফিদা। গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে।
গোল পাওয়ার পরেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ফলে দ্বিতীয় গোল পেতে বেশি দেরি হয়নি সাবিনাদের। ২৮ মিনিটে বাম প্রান্ত থেকে আসা বল ভারতীয় ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল তহুরা খাতুনের গায়ে লেগে জড়ায় জালে। সৌভাগ্যের ছোঁয়ায় এই গোল পেয়েছে বাংলাদেশ।
৪২ মিনিটে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। এই গোলটিও এসেছে তহুরার পা থেকে। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়া করে বক্সের মধ্যে তহুরাকে পাঠান। জোরালো শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।
এদিকে তহুরার গোলের পরের মিনিটেই একটি গোল পরিশোধ করে ভারত। ডি বক্সের মধ্যে রূপনা চাকমা বল গ্রিপ করতে ব্যর্থ হওয়ায় হেডে জালে জড়ান ভারতীয় অধিনায়ক বালা দেবী।
অ