দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হলো কানপুর টেস্টের প্রথম দিনের খেলা। মাঠে গড়িয়েছে মাত্র ৩৫ ওভার। বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন কর্তব্যরত আম্পায়াররা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই কানপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এদিকে বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি প্রথমদিনের খেলা। এক ঘণ্টা পর খেলা শুরু হলেও প্রথম সেশন নির্বিঘ্নে কেটেছে। মধ্যাহ্নবিরতির সময় আবার শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলাও একটু দেরিতে শুরু হয়।
দ্বিতীয় সেশনের খেলা আলোকস্বল্পতার কারণে ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু করতে হয়। ধীরে ধীরে আলো কমে যাওয়ায় ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। দ্বিতীয় সেশনের খেলা ৯ ওভার হওয়ার পর এই সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
উল্লেখ্য, প্রথম দিনে খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। যেখানে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হকের সংগ্রহ ৪০ রান।
অ