দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেইমারকে ছাড়া ব্রাজিল দল অনেকেই কল্পনা করতে চান না। কিন্তু ১০ মাস পার হয়েছে ব্রাজিলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি নেইমার। ফলে অনেকেই ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে ব্রাজিলের কোচ দরিভাল উড়িয়ে দিয়েছেন সব গুঞ্জন। ব্রাজিল দলে নেইমারের গুরুত্ব আরও একবার স্পষ্ট করেছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল বলেন, ‘সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে একটা মেডিকেল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে সে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠলে তাকে আবারও দলে ডাকা হবে। সে এমন একজন ফুটবলার যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। নেইমার কবে ফিরবে সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে তার জন্য আমরা অপেক্ষা করব।’
উল্লেখ্য, গত মাসে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ আছে সেলেসাওদের। এখনও ফিট না হওয়ায় সেই স্কোয়াডেও রাখা হয়নি নেইমারকে।
অ