দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে উরুগুয়ে। রোববার (৭ জুলাই) অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উরুগুয়ে।
সেমিতে কলম্বিয়ার মোকাবেলা করবে উরুগুয়ে। অপর সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখী হবে কানাডা।
প্রথম থেকেই উরুগুয়ে কিছুটা গা জোয়ারি এবং রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ব্রাজিলের আক্রমণগুলো বক্সের বাইরেই রুখে দেয়ার পরিকল্পনা করেছিল উরুগুয়ে শিবির। ৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এনড্রিক। কিন্তু কাজে লাগাতে পারেননি। দু’দলই প্রথম মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ম্যাচের শুরু থেকেই।
রড্রিগোকে পিছন থেকে ফাউল করেছিলেন নানডেজ। প্রথমে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। পরে রড্রিগোর আঘাতের গুরুত্ব বুঝে ‘ভিএআর’-এর সাহায্য নিয়ে লাল কার্ড দেখান নানডেজকে।
১০ জনের উরুগুয়েকে পেয়ে আক্রমণের ঝাঁঝ কিছুটা বাড়ায় ব্রাজিল। তবু মার্সেলো বিয়েলসার ফুটবল কৌশলের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি তারা।
প্রথমার্ধে কোনও দলই আর তেমন সহজ সুযোগ তৈরি করতে পারেনি। প্রথম ৪৫ মিনিটে খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়।
ম্যাচের অধিকাংশ সময় বলের দখল ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে। তবু উরুগুয়ের রক্ষণ ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৪-২-৩-১ ছকে দল সাজিয়ে ছিলেন ব্রাজিল কোচ। বার বার উরুগুয়ের বক্সে প্রায় একা হয়ে যাচ্ছিলেন এনড্রিক। ফলে সেভাবে গোলের সুযোগ তৈরি করে পারছিলেন না ব্রাজিলের ফুটবলারেরা।
টাইব্রেকারে উরুগুয়ের হয়ে প্রথম শটে গোল করেন ফেদরিকো ভালবার্দে। তার রিয়াল মাদ্রিদ সতীর্থ এডার মিলাতেও হতাশ করেন ব্রাজিলকে। উরুগুয়ের গোলরক্ষক রচেট ফিরিয়ে দেন শট। বেন্টেকার, আরাকাস্টাও গোল করেন উরুগুয়ের পেনাল্টি শ্যুট আউটে। ব্রাজিলের আন্দ্রেস পেরেইরা বল জালে জড়ালেও বারে মেরে দলকে ডুবান ডগলাস লুইস। এরপর অ্যালিসন বেকার গিমিনেজের শট ঠেকিয়ে ব্রাজিলকে কিছুটা আশা দিয়েছিলেন কিন্তু ম্যানুয়াল উগার্তে কোনো ভুল করেননি শেষ শটে।
এমএ