• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

১৬ বছর পর কোয়ার্টার ফাইনালে তুরস্ক

স্পোর্টস ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ০৭:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০০৮ সালের পর কোয়ার্টার ফাইনালে উঠেছে তুরস্ক। অস্ট্রিয়াকে বিদায় করে ১৬ বছর পর কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচে ২-১ গোলের দারুণ জয় পেয়েছে তারা। ২০০৮ সালের আসরে শেষবার সেরা আটে জায়গা করে নিয়েছিল তুরস্ক। যদিও সে আসরে সেমিফাইনালও খেলেছিল তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

লাইপজিগ স্টেডিয়ামে ম্যাচের অর্ধ মিনিট পার না হতেই কর্নার পায় তুরস্ক। সেখান থেকে আর্দা গুলারের শট অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর গিয়ে পড়লে নিজেদেরকে বিপদমুক্ত করতে পারেননি অস্ট্রিয়ার ক্রিসটপ বৌমগার্টনার। গোললাইন থেকে গোলরক্ষক বল সরিয়ে দিলে সেটি পেয়ে দুর্দান্ত শটে গোল করেন তুরস্কের মেরিহ ডেমিরাল। এতে ৫৭ সেকেন্ডে এগিয়ে যায় তুর্কিরা।

ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কোনো নকআউট ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড এটি। আর সবমিলিয়ে টুর্নামেন্টটির ইতিহাসের দ্বিতীয়। এর আগে চলতি আসরেই ইতালির বিপক্ষে ২৩ সেকেন্ডে গোল করে ইউরোর ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড করেছিলেন আলবেনিয়ার নেদিম বাজরামানি।

৩ মিনিটে আক্রমণে আসে অস্ট্রিয়ার বৌমগার্টনার। মার্সেল সবিৎজালের অ্যাসিস্ট থেকে তার শটটি গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৭ মিনিটে লেইহার্টের হেড অল্পের জন্য তুরস্কের গোলবার স্পর্শ করতে পারেনি।

শুরুর গোল শোধ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া। বারবার আক্রমণে আসতে থাকে তারা। মাঝেমধ্যে দুই একটি আক্রমণ ছিল তুরস্কেরও। ১৯ মিনিটে গুলারের বাঁপায়ের শট আর ২৫ মিনিটে ডেমিরালের হেড অস্ট্রিয়ার গোলবারের বাইরে দিয়ে চলে যায়। বিরতিতে যাওয়ার আগে আরও দুটি আক্রমণ করলেও লক্ষ্য অর্জিত হয়নি অস্ট্রিয়ার। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুরস্ক।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে তুরস্কের উপর চাপ বাড়াতে থাকে অস্ট্রিয়া। তবে উল্টো গোল পেয়ে যায় তুরস্ক। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ডেমিরাল। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তুর্কিরা।

ম্যাচে ফেরার জন্য মরিয়া অস্ট্রিয়া ৭ মিনিট পরই একটি গোল শোধ করে দেয়। স্টিফেন পোচের কর্নার থেকে পাওয়া বলে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মাইকেল গ্রেগোরিচ। এতে ব্যবধান দাঁড়ায় ২-১।

৩ মিনিট পরই আবার আক্রমণে আসে অস্ট্রিয়া। এবার গ্রেগোরিচের হেড রুখে দেন তুরস্কের গোলরক্ষক। এরপর ৭৩ ও ৭৫ মিনিটে অস্ট্রিয়ার দুটি আক্রমণই ব্যর্থ হয়।

আরও পড়ুন

পেনাল্টি মিস করে কাঁদলেন রোনালদো

ভারত সিরিজে জিম্বাবুয়ের দল ঘোষণা

শেষ দিকে এসে সমতায় ফেরার জন্য আরও মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া। অপরদিকে লিড ধরে রাখার জন্য দেয়াল তৈরি করে তুরস্ক। ৯৩ মিনিটে আরও একটি গোলের সুযোগ তৈরি করে তুরস্ক। তবে সফল হতে পারেননি ব্যারিস আলপার উইলম্যাজ। সেখানে কাউন্টার অ্যাটাকে পাল্টা আক্রমণ করে অস্ট্রিয়া। বৌগার্টনারের হেড পাখির মতো লাফিয়ে পড়ে দুর্দান্ত সেভ দেন তুরস্কের গোলরক্ষক।

শেষ পর্যন্ত আর তুর্কিদের শক্তিশালী দেয়াল ভাঙতে পারেনি অস্ট্রিয়া। ২-১ ব্যবধানের জয় নিয়ে ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে চলে গেছে। অপরদিকে বিদায় নিতে হয়েছে অস্ট্রিয়াকে।

কে

  • তুরস্ক
  • কোয়ার্টার ফাইনাল
এ সম্পর্কিত আরও খবর
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম মুয়াজকে ছাদখোলা বাসে সংবর্ধনা
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম মুয়াজকে ছাদখোলা বাসে সংবর্ধনা
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।