দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ৩টায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বৈঠকে আসন্ন নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।
তিনি বলেন, তুরস্ক মুসলিম বিশ্বের উন্নত দেশ। তারা একই সাথে মুসলিম আবার গণতান্ত্রিক দেশও বটে। তাদের সাথে আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সাদৃশ্য আছে।
জামায়াত নেতা আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে ব্যবসায়ীক বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তুরস্ক।
তুরস্কের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী তারা। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও কীভবে গভীর করা যায় সেইসব বিষয়ে কথা হয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষে আমির ডা. শফিকুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন- নায়েবে আসির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
এফএইচ