দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলতে বিদায়ের শঙ্কা থেকে মুক্তি পেয়েছে ইংল্যান্ড। স্লোভাকিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ইনজুরি টাইমে জুড বেলিংহাম ও হ্যারি কেইনের গোলে স্লোভাকিয়াকে ২-১ এর ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। এই জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়র্টার ফাইনাল নিশ্চিত করেছে কোচ গ্যারেথ সাউথগেটের দল।
রোববার ম্যাচের ২৫ মিনিটেই দলের ফরোয়ার্ড ইভান শারাঞ্জের গোলে পিছিয়ে যায় ইংল্যান্ড। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় ইংলিশদের। বিরতির পরও গোলের দেখা না পেয়ে। নির্ধারিত ৯০ মিনিটও খরচ করে হ্যারি কেইনরা । কিন্তু ইনজুরি সময়ের শেষ মিনিটের আগে চমক দেখান রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার বেলিংহাম।
অসাধারণ বাইসাইকেল কিকে বল জড়িয়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান এই ফরোয়ার্ড। এরপর খেলা শুরু হয় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে খেলা শুরুর ৫০ সেকেন্ডে দারুণ হেডে গোল দিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক কেইন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।
ম্যাচ শেষে অধিনায়ক কেইন বলেছেন, ‘এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের লক্ষ্য। ম্যাচটা ধীরে ধীরে যখন কঠিন হয়ে উঠছিল তখনই আমরা ঘুড়ে দাঁড়িয়েছি। এক বিন্দুও কেউ ছেড়ে দেয়নি। শেষ পর্যন্ত লড়াই করে গেছে। জুডের যা করার ছিল সেটাই সে করেছে। গোলটিও অবিশ্বাস্য ছিল।’
শেষ আটের লড়াইয়ে ৬ জুন সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে দুই দল। ম্যাচে গ্রানিট জাকাদের বিপক্ষে জয় দিয়েই রাঙাতে চাইবে বেলিংহাম-কেইনরা।
আর আই