• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

রিয়ালের জালে গোল উৎসব করে ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
  ১৮ মে ২০২৩, ১২:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহুর্তের জন্যও পিছিয়ে পড়েতে দেখা যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে। শুরু থেকে মুহুর্মুহু আক্রমণ চালিয়ে প্রতিপক্ষকে পুরোটা সময় কোণঠাসা করে রাখল ম্যানইউ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এক সময় বলের দখল পেতেই ভুগতে থাকা রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের কোনো উপায় খুঁজে পেল না। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে পেপ গার্দিওলার শিষ্যরা জায়গা করে নিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

ডি বক্সের সামনে থেকে আলতো পাসে বল বাড়িয়ে দিলেন ফিল ফোডেন। বল পেয়েই বাঁ দিকে মাটি গড়ানো শটে কর্তোয়াকে ফাঁকি দিয়ে জুলিয়ান আলভারেজ বল জড়িয়ে দেন জালে। রিয়াল মাদ্রিদের জালে ম্যানচেস্টার সিটির হালি গোল! যেন রীতিমত গোল উৎসব।

অথচ মিনিট খানেক আগেই বদলি নেমেছিলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন। গোলের কারিগরও বদলি নামা ফোডেন। অন্তিম মুহুর্তে যোগ করা সময়ের প্রথম মিনিটে আলভারেজের ছোঁয়ায় হালি গোল পূর্ণ হলেও সিটির জয়ের নায়ক বার্নার্ডো সিলভা। এই পর্তুগীজ জোড়া গোল করেন। মাঝে মিলিতাওয়ের ভুলে রিয়াল একটি গোল হজম করে।

চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের রাজত্ব। বুধবার রাতের পর অন্তত চলতি মৌসুমে এমনটা আর বলা যাচ্ছে না। ইতিহাদে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। দুই লেগ মিলিয়ে গোলের ব্যবধান ৫-১।

চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দল ১৪বার ট্রফি জয়ী রিয়ালের বিদায় ঘণ্টা বাজলো সেমি ফাইনাল থেকে। গতবার এই রিয়ালের কাছে সেমিতে হেরে স্বপ্নের ইতি ঘটেছিল সিটির। এবার তাদেরই গুঁড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কাটে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ১০ জুন ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে ফাইনালের মহারণে মুখোমুখি হবে সিটি-ইন্টার মিলান।

ম্যাচের শুরু থেকে কতৃত্ব ধরে রাখে সিটি। প্রেসিং ফুটবলে রিয়ালকে তটস্থ রেখেছিলেন সিলভা-গ্রিলিশরা। দুই প্রান্তে সিলভা-গ্রিলিশ খেলেছেন দুর্দান্ত, অবিশ্বাস্য। তাদের থামাতেই রীতিমত হিমশিম খেয়েছে রিয়ালের রক্ষণভাগ। হ্যাটট্রিক পেতে পারতেন আর্লিং হলান্ড। তার দুটি হেড ও একটি শট অনন্য দক্ষতায় বাঁচিয়ে দেন রিয়ালের দেয়াল কর্তোয়া।

প্রথমার্ধে হলান্ডের দুই হেড কর্তোয়া দেয়ালে বাধার মুখে পড়লেও সিভাকে আটকানো যায়নি। ২৭ মিনিটে ডি ব্রুইনা থেকে বল পেয়ে ডাক দিকে সিলভার বাঁ পায়ের জোরালো শট খুঁজে নেয় রিয়ালের জাল। কর্তোয়ার অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না।

১০ মিনিট পর আবারও সিলভার গোল! বাঁ দিক থেকে গ্রিলিশ বল বাড়িয়ে দেন গুন্ডোগানের দিকে। তার বাঁ পায়ের শট রুখে দেন মিলিতাও। কিন্তু বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি মিলিতাও। ডি বক্সেই শূন্যে ভাসা বল ফাঁকা পেয়েই দারুণ হেডে দ্বিতীয়বারের মতো বল জালে জড়িয়ে দেন সিলভা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

গোল হজমের পর রিয়ালের যেন হুশ ফেরে। খেলার গতি কিছুটা বাড়ে লস ব্লাংকোসদের। কিন্তু তাও লাভ হয় না। সিটির রক্ষণদূর্গে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়। বিরতির পর কোনো দল গোলের দেখা পাচ্ছিল না। তখনি আত্মঘাতি গোল হজম করে রিয়াল। মাঝ মাঠের একটু সামনে থেকে ডি ব্রুইনার ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে উলটো বল নিজেদের জালে জড়ান মিলিতাও।

শেষ বাঁশি বাজার ১৪ মিনিট আগে তৃতীয় গোল হজম করে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় রিয়াল। শেষ দিকে রিয়ালের একটি শট রুখে দেন অ্যাডারসন। এর আগে তিনি ক্রুজের বুলেট গতির শট বাঁচিয়েছিলেন অসাধারণ দক্ষতায়। রিয়াল শেষে গোলের দেখা না পেলেও আলভারেজ ভুল করেননি। ৮৯ মিনিটে মাঠে নেমে যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯০+১) রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকেন ৫ মাস আগে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন।

বার্নাব্যুতে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। নিজেদের মাঠে এগিয়ে থাকতে না পারাটাই পিছিয়ে দেয় রিয়ালকে। অতিথি হয়ে এসে ইতিহাদে ভিনিসিয়াস জুনিয়ররা রীতিমত বিধ্বস্ত হয়ে মাঠ ছেড়েছেন। বেনজেমা-রদ্রিগোরা ছিলেন নিজের ছায়া হয়ে। অন্যদিকে রক্ষন থেকে শুরু করে মাঝ মাঠ কিংবা আক্রমণভাগ; সিটির কতৃত্ব ছিল সবজায়গায়। ম্যাচে সিটি আক্রমণ করেছে ১৭টি আর রিয়াল ১০টি। বল দখলের লড়াইয়েও সিটির রাজত্ব। সিটির পায়ে বল ছিল ম্যাচের ৬০ শতাংশ সময়।

  • ম্যানচেস্টার ইউনাইটেড
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
  • রিয়াল মাদ্রিদ
এ সম্পর্কিত আরও খবর
বেলিংহামের অভিষেকে রিয়ালের জয়, দুশ্চিন্তায় মিলিতাওয়ের চোট
বেলিংহামের অভিষেকে রিয়ালের জয়, দুশ্চিন্তায় মিলিতাওয়ের চোট
রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিলো বার্সেলোনা
রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিলো বার্সেলোনা
রিয়াল মাদ্রিদের খেলাসহ টিভিতে আজ যা দেখবেন
রিয়াল মাদ্রিদের খেলাসহ টিভিতে আজ যা দেখবেন
সেই বেনফিকায় ফিরছেন বিশ্বকাপজয়ী ডি মারিয়া
সেই বেনফিকায় ফিরছেন বিশ্বকাপজয়ী ডি মারিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।