দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আরেক আর্জেন্টাইন তারকাকে নিয়ে জল্পনা-কল্পনার অবসান হলো। নতুন মৌসুমে পর্তুগালে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপজয়ী অ্যাঙ্গেল ডি মারিয়া। সেখানকার প্রথম সারির ক্লাব লিসবনের সঙ্গে ১ বছরের জন্য চুক্তি সেরে ফেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। বুধবার এমন তথ্যই দিয়েছেন সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানা। তবে তিনি কত টাকা পারিশ্রমিক পাবেন সেটা অবশ্য জানা যায়নি।
ডি মারিয়র পেশাদার ফুটবলে পথ চলা শুরু হয় ২০০৫ সালে। নিজ দেশের ক্লাব রোজারিও সেন্ট্রালে অভিষেক হয় আর্জেন্টাইন তারকার। দুই বছর পর ইউরোপীয় ফুটবলের সঙ্গে পরিচয় হয় এই বেনফিকার মাধ্যমেই। ২০০৭ সালে ৪০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়ায় পর্তুগালের ক্লাবটি।
বেনফিকায় ৭৬ ম্যাচ খেলে ৭ গোল করেই নজরে আসেন রিয়াল মাদ্রিদের। লস ব্ল্যাঙ্কোসরা তাকে দলে ভেড়ায় ২০১০ সালে। তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটে সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়াল মাদ্রিদে থাকাকালীন কোপা দেল রে, লা লিগাসহ জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। মাদ্রিদে ১২৫ ম্যাচ খেলে নিজের নামের পাশে ২২টি গোল যোগ করেছেন ডি মারিয়া।
২০১৪-১৫ মৌসুমে তিনি যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে অবশ্য এক মৌসুমের বেশি থাকেননি। রেড ডেভিলদের হয়ে ২৭ ম্যাচ খেলে ৩ গোল করেছেন তিনি। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ডি মারিয়া কাটিয়েছেন প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে। প্যারিসের ক্লাবটিতে ১৯৭ ম্যাচে মাঠে নেমে ৫৬টি গোল করেছেন কাতার বিশ্বকাপ ফাইনালে গোল করা এই কিংবদন্তি। এরপর গত মৌসুমে ছিলেন জুভেন্টাসে। ইতালিয়ান ক্লাবটির হয়ে সময়টা খুব একটা ভালো যায়নি। হয়ত তাই ক্যারিয়ারের শেষে এসে সাবেক ক্লাবে ফেরার সিদ্ধান্ত নিলেন।