দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে ভারত। শনিবার (২২ জুন) আগে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে ৫০ রানের বড় জয় পেয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিল ভারত। তবে বেশি আক্রমণাত্মক হওয়া রোহিত শর্মাকে বাংলাদেশ ফিরিয়ে দিতে পারে দ্রুতই। ১১ বলে ২৩ রান করে সাকিব আল হাসানের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
নিজের দ্বিতীয় ওভার করতে এসে দুই উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। উইকেট থেকে বেরিয়ে এসে বোল্ড আউট হন বিরাট কোহলি। ২৮ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন তিনি।
এক বল পরই সূর্যকুমার যাদবকে আউট করেন তানজিম। টানা দুই বলে ছক্কা ও চার হাঁকানোর পরের বলে রিভার্স সুইপ করতে যান পান্ত। কিন্তু ক্যাচ যায় শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা তানজিমের কাছে। ২৪ বলে ৩৬ রান করে আউট হয়ে যান তিনি। তাকেও ফেরান রিশাদ। ২৪ বলে ৩ ছক্কা ৩৪ রান করেন তিনি।
হার্দিক পান্ডিয়া শেষ ব্যাটসম্যান হিসেবে ঝলক দেখান। মোস্তাফিজুর রহমানের শেষ ওভারে ১৮ রান নেন তিনি। স্রেফ ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পান্ডিয়া। তানজিম হাসান ৪ ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন, দুই উইকেট পাওয়া রিশাদ ৩৩ রান দেন।
রান তাড়ায় নেমে শুরুটা ভালো করে বাংলাদেশও। চার ওভারে ২৭ রান তোলেন দুই ওপেনার। উদ্বোধনী জুটি ভেঙে যায় পরের ওভারের তৃতীয় বলে। লিটন হার্দিক পান্ডিয়াকে তুলে মারতে গিয়ে ডি স্কয়ার লেগে ভালো ক্যাচ নেন সূর্যকুমার।
শেষদিকে রিশাদ হোসেন করেছেন ১০ বলে ৩ ছয় আর ১ চারে ২৪ রান। মাহমুদউল্লাহ ১৩ রান করে শেষ ওভারে আউট হলে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে পারে বাংলাদেশ, ফলে ৫০ রানের দারুণ এক জয় পায় ভারত। সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৯৬/৫ (রোহিত ২৩, ভিরাট ৩৭, পান্ত ৩৬, সুরিয়াকুমার ৬, দুবে ৩৪, পান্ডিয়া ৫০*, আকসার ৩*; মেহেদি ৪-০-২৮-০, সাকিব ৩-০-৩৭-১, তানজিম ৪-০-৩২-২, মুস্তাফিজ ৪-০-৪৮-০, রিশাদ ৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ২-০-৮-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (লিটন ১৩, তানজিদ ২৯, শান্ত ৪০, হৃদয় ৪, সাকিব ১১, মাহমুদউল্লাহ ১৩, জাকের ১, রিশাদ ২৪, মেহেদি ৫*, তানজিম ১*; আর্শদিপ ৪-০-৩০-২, বুমরাহ ৪-০-১৩-২, আকসার ২-০-২৬-০, পান্ডিয়া ৩-০-৩২-১, জাদেজা ৩-০-২৪-০, কুলদিপ ৪-০-১৯-৩)
ফল: বাংলাদেশ ৫০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হার্দিক পান্ডিয়া