দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তান মানে আনপ্রেডিক্টেবল দল। পেসারের দল। নিজেদের পরিচিত আরও একবার দেখাল পাকিস্তান। উড়তে থাকা ভারতকে মাত্র ১১৯ রানে অলআউট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচ হারা দলটি। নাসিম শাহ, হ্যারিস রউফ ও মোহাম্মদ আমিরের পেসে নাকাল ভারতীয় ব্যাটসমানরা।
বিশ্বকাপের ১৯ তম ম্যাচে রোববার (৯ জুন) মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতেছে পাকিস্তান। টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির অধিনায়ক বাবর আজম। কিন্তু, বাধ সাধে বৃষ্টি। ৫০ মিনিট দেরিতে শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। ওপেনিং করতে নামেন ভারতের ওপেনার রোহিত শর্মা ও কোহলি বিরাট কোহলি।
প্রথম ওভার পরেই আবারও বৃষ্টির হানা। বৃষ্টি থামার আবার শুরু হয় ম্যাচ। প্রথম বলেই কাভার ড্রাইভে দারুণ এক চার মারা কোহলি আউট হয়েছেন তৃতীয় বলেই। নাসিম শাহর বলে কাভার পয়েন্টে উসমান খানের হাতে ক্যাচ দিয়েছেন কোহলি। কোহলি ফিরলেন দলকে ১২ রানে রেখে ব্যক্তিগত ৪ রানে। বেশি দূর যেতে পারেননি ভারত অধিনায়কও। দলীয় ১৯ রানে ফেরেন তিনি। ১২ বলে ১৩ রান করা রোহিত শাহীন আফ্রিদির শিকার হন।
দুই ভারতীয় তারকাকে ফিরিয়ে দারুণ মোমেন্টাম পায় পাকিস্তান। কিন্তু, একের পর এক ক্যাচ মিস করে সেই সুযোগ হাতছাড়া করছে বাবর আজমের দল। এক রিশাভ পন্থকেই একে একে চারবার জীবন দিয়েছে পাকিস্তান। যদিও এর মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছেন নাসিম শাহ। নিজের দ্বিতীয় ওভারে এসে অক্ষর প্যাটেলকে বোল্ড করেন নাসিম। ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৮ রান তুলেছে ভারত।
অক্ষর প্যাটেলের উইকেটের পর বাকি কোনো ভারতীয় ব্যাটসমান থিতু হতে পারেননি। সূর্য কুমার যাদব থেকে শুরু হার্দিক পান্ডিয়া, শিভম দুবে কেউই এগিয়ে নিয়ে যেতে পারেনি দলীয় রান। শেষদিকে আর্শদ্বীপ সিং রান করায় ভারতের রান গিয়েছে ১১৯ পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর। আর অলআউট হওয়া ইনিংসে এটি দ্বিতীয়।
তিনটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ। দুটি উইকেট নেন মোহাম্মদ আমির। শাহীন আফ্রিদি নেন এক উইকেট।
এম