দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের মূল আসরের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচ সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে পৌছেছে টিম টাইগার্স। মাংসপেশিতে চোট পাওয়া তাসকিন আহমেদ সহঅধিনায়ক হিসেবে দলে জায়গা পান। বিশ্বকাপের আগে নিজের অতীত অভিজ্ঞতা এবং প্রত্যাশার কথা শেয়ার করেছেন তিনি।
বিশ্বকাপের মূল আসরের আগে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং ১ জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ মে থেকে ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর দুটি করে মাঠে খেলা হবে বিশ্বকাপের ১৭ টি প্রস্তুতি ম্যাচ।
টেক্সাসের গ্রান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৯ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি আইসিসি। প্রস্তুতি ম্যাচগুলোতে সব খেলোয়াড়ই নামতে পারবে। আগামী ১ জুন শুরু হবে বিশ্বকাপের মূল আসর।
বিশ্বকাপের আগে ইনজুরিই যেন তাসকিন আহমেদের নিয়তি। এর আগে ইনজুরির কারণে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন তিনি। আর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেননি সব ম্যাচ। দুয়ারে আরেকটি বিশ্বকাপ, আবারো শঙ্কা জেগেছিলো অতীত অভিজ্ঞতার পুরনাবৃত্তির। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি।
বিশ্বকাপের আগে তিনি এক ভিডিওতে শেয়ার করেছেন তার পূর্বের ইনজুরির অভিজ্ঞতা এবং লড়াই করে ফিরে আসার গল্প। এর পাশাপাশি আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন তিনি।
এফএইচ