দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
শুক্রবার (১৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ আনতর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি হিসেবে টেক্সাসে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১ মে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫ মে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এর আগে বুধবার রাত ১ টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল।
আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে হবে সিরিজের ম্যাচগুলো।
এফএইচ