দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রীলঙ্কাকে হারাতে শেষ ওভারে ৮ রান দরকার বাংলাদেরশের। ইনোকা রানভিরার করা ওভারের প্রথম বলেই রিতু মনির বাউন্ডারিতে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। পরের বলে ১ রান নিয়ে স্ট্রাইক নেন জ্যোতি। তৃতীয় বলে দুই রান নিয়ে ম্যাচ টাই করে ফেলেন অধিনায়ক। তবে চতুর্থ বলে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় মনিকে। তবে পঞ্চম বলে ১ রান নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জ্যোতি।
দীর্ঘ ৯ বছর পর লঙ্কান মেয়েদের বিপক্ষে আবারও টি-টোয়েন্টি ম্যাচ জিতল বাংলার মেয়েরা। সবশেষ ২০১৪ সালে জয় পেয়েছিল বাংলাদেশ।
কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী দল। ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে তোলে ১৪৫ রান।
ওপেনার ভিষামি গুনারত্নেকে ব্যক্তিগত ১১ রানের মাথায় ফিরিয়ে জুটি ভাঙেন ফারিহা তৃষ্ণা। তবে চামারি আতাপাত্তু আর হার্ষিতা সামারাভিক্রমার জুটিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
আতাপাত্তুকে ৩৮ (২৮) রানের মাথায় ফেরান নাহিদা আকতার। এরপর সামারাভিক্রমাকে ৪৫ (৪৪) রানে ফেরান সুলতানা খাতুন। টপ অর্ডারের নিলাকশি ডি সিলভার ২৯ রান ছাড়া বাকি ব্যাটারদের কেউই আর ইনিংস বড় করতে পারেননি।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন ফাহিমা খাতুন। এছাড়া ১টি করে উইকেট নেন ফারিহা, সুলতানা, নাহিদা ও রাবেয়া।
এরপর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে শামিমা সুলতানা ৫ ও রুবাইয়া হায়দার ৯ রান করে সাজঘরে ফিরলে সোবহানা মোস্তারিকে নিয়ে দলের হাল ধরেন নিগার সুলতানা।
সোবহানা ১৭ (২৪) রান করে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরেন সাজঘরে। এরপর রিতু মনিকে নিয়ে ঝড়ের বেগে রান তুলতে থাকেন নিগার সুলতানা জ্যোতি। ৫১ বলে ৭টি চার ও ২ ছক্কায় খেলেন অপরাজিত ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংস। আউট হবার আগে রিতু মনি করেন ২৩ বলে ৩৩ রান। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১ বল আগেই জয় তুলে নেয় বাংলাদেশ।
সিরিজের বাকি দুটি ম্যাচ একই মাঠে আগামী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে।