দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে হাত ছাড়া হয়েছে আগেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের আশায় পাঁচ ম্যাচের টেস্টের সিরিজের ফাইনাল ম্যাচটি জিততে চায় স্টোকসের দল। সেই লক্ষ্যে শেষ ম্যাচেও একাদশে রদবদল এনেছে ইংল্যান্ড।
চতুর্থ টেস্টে রাঁচির পিচের কন্ডিশন বিবেচনায় বাদ দেওয়া হয়েছিল মার্ক উডকে। সেই উডকে ধর্মশালা টেস্টে ফের দলে নিয়েছে ইংল্যান্ড। এর আগে প্রথম ও তৃতীয় টেস্টে দলে থাকলেও দ্বিতীয় টেস্টে ছিলেন না এই পেসার।
চতুর্থ টেস্টে উডকে বাদ দিয়ে নেওয়া হয়েছিল অলি রবিনসনকে। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রবিনসন। প্রথম ইনিংসে ১৩ ওভার বল করে কোনো উইকেট ছাড়াই খরচ করেছেন ৫৪ রান। ওই ইনিংসের ব্যাটিংয়ে নেমে ইনজুরিতে পড়ে দ্বিতীয় ইনিংসে বোলিংয়েই করতে পারেননি তিনি। অবশেষে বাদ পড়লেন শেষ টেস্টে।
পেস আক্রমণ রদবদল করা হলেও স্পিন কৌশল অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড। দুই স্পিনার শোয়েব বশির ও টম হার্টলিকে একাদশে রেখে দিয়েছে ইংলিশরা।
ভারতের বিপক্ষে ধর্মশালা টেস্টে ইংল্যান্ড একাদশ জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (সি), বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।
আরআই