দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন বছরে হার দিয়েই শুরু করেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। টানা টি-টোয়েন্টির মাঝে থাকলেও নিজেদের সেরাটা দেখাতে পারেননি টাইগাররা।
প্রথম ম্যাচ হারের পর আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। আর এই ম্যাচ মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পর্ব এই সিরিজ।
অনেক প্রাপ্তির ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার ৩ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়দের ব্যর্থতায় ব্যাকফুটে যাওয়া টাইগারদের পথ দেখিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ এবং নবাগত জাকের আলি অনিক। ম্যাচজুড়ে দাপটের সঙ্গে ব্যাট করায় হারলেও প্রশংসার জোয়ারে ভেসেছেন এই দুই টাইগার ব্যাটার।
এদিকে ম্যাচের আগের দিন মঙ্গলবার দুই দলের ক্রিকেটারই কাটিয়েছেন বিশ্রামরত অবস্থায়। কোনো দলের ক্রিকেটারই অনুশীলন করেননি। সিরিজের দ্বিতীয় এই ম্যাচটি জিততে পারলে সমতায় চলে আসবে বাংলাদেশ দল।
আগের দিনের মতো আজও রানের বন্যা দেখা যেতে পারে সিলেটে। হাই স্কোরিং উইকেটে বাংলাদেশের ব্যাটারদেরই প্রমাণ করার সুযোগ থাকছে বেশি।
আরআই