দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ফুটবলার দানি আলভেজ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আলভেজকে সাড়ে ৪ বছরের কারাবাসের শাস্তি দিয়েছেন স্পেনের আদালত। সেইসঙ্গে দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছে আলভেজকে। যা পাবেন ধর্ষণের শিকার হওয়া সেই নারী।
গত বছরের ৩০ ডিসেম্বর বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। সেই মামলায় ২০ জানুয়ারি স্পেনের কাতালুনিয়া থেকে আলভেজকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার।
তবে পরে অভিযোগকারী নারীর সঙ্গে যৌন সম্পর্কের কথা স্বীকার করেন আলভেজ। সে সময় তিনি বলেছিলেন, দুইজনের সম্মতিতেই যৌন সম্পর্কে জড়ান তারা।
এক বিবৃতিতে আদালত জানিয়েছেন, ‘শারীরিক সম্পর্কের ঘটনায় ভুক্তভোগীর কোনো সম্মতি ছিল না বলে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে তিনি ধর্ষিত হয়েছেন।’
আর আই