দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার মাটিতে গতকাল নিজের শেষ আন্তর্জাতিক ইনিংসটি খেলেছেন ডেভিড ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৮১ রানের ইনিংস খেলেন ওয়ার্নার এবং সাথে লুফে নেয় "প্লেয়ার অফ দ্যা সিরিজ" খ্যাতি। সিরিজের শেষ ম্যাচে ৩৭ রানে হারে অস্ট্রেলিয়া। তবে ২-১ ব্যাধানে সিরিজ জয় করেন তারা।
ম্যাচ শেষে ওয়ার্নারের কাছে জানতে চাওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন কি না? এর উত্তরে অস্ট্রেলিয়ার ওপেনার বলেছেন, ‘হ্যাঁ, আমার ওখানেই শেষ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’ তিনি আরও জানান, জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অস্ট্রেলিয়ার জার্সি তুলে রাখতে চান তিনি।
গিলক্রিস্ট সরাসরি ওয়ার্নারকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তাহলে আমরা কি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষবারের মতো ডেভিড ওয়ার্নারকে দেখে ফেললাম?’ ওয়ার্নার উত্তরে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ অবসর নেয়া সম্পর্কে ওয়ার্নার বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএলে খেলব এবং তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে। সেখানে সীমানা খুব বেশি বড় হবে না।’
এই ফেব্রুয়ারিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাবেন ওয়ার্নার। সেখানে শুধু টি-টোয়েন্টি ম্যাচ গুলো খেলবেন তিনি। কারণ টেস্ট এবং ওয়ানডে এই দুই সংস্করনে আগেই আবসর নিয়েছেন এই বাহাতি ব্যাটার। এরপর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরে অংশ নেবেন এই তারকা ক্রিকেটার।
আরআই