দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুমিনুল হককে কিনতে আগ্রহ দেখায়নি বিপিএলের কোন ফ্রেঞ্চাইজি দল। সেজন্য টানা দুই সংস্করণ তার না থাকার সম্ভাবনাই জেগেছিল। গতকাল টুর্নামেন্টের মাঝপথে এসে তাকে দলে ভিড়িয়েছেন রংপুর রাইডার্স।
রংপুর রাইরিয়েছে মুমিনুলকে দলে নেওয়ার বিষয়টি নিজেদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে। সর্বশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ২০২২ সালে খেলেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। সেবার চ্যাম্পিয়নদের হয়ে ৪ ম্যাচে করেছিলেন ৬৯ রান। সর্বোচ্চ ছিল ৩০। আর সবশেষ সংস্করণের ড্রাফট থেকে কোনো দলই তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল। টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে কমই দেখা যায়। মূলত টেস্ট বিশেষজ্ঞ হিসেবেই জাতীয় দলে দেখা যায় বাংলাদেশের হয়ে দীর্ঘতম সংস্করণে সর্বোচ্চ ১২ সেঞ্চুরির ব্যাটারকে।
ঢাকা প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট শুরু হলে টেস্টের বাইরে মুমিনুলের সীমিত ওভারের ক্রিকেটে খেলার সুযোগ মেলে । বিপিএলের মাঝপথে দল পেলেও খেলার সুযোগ মিলবে কি না, তা নিয়ে অবশ্য শঙ্কা রয়েছে। তবে যে কয়টা ম্যাচেই সুযোগ পান না কেন, নিজেকে নিশ্চয়ই প্রমাণ করাতে চাইবেন মুমিনুল।
আরআই