দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তানজিম হাসান সাকিব দাপট দেখিয়ে চলেছেন জাতীয় দলে। গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নেন বিশ্বকাপের দলে। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাকিব এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৫টি ওয়ানডে ম্যাচ।
ছোট্ট এই ক্যারিয়ারেই নিজের জাত চিনিয়েছেন সাকিব। আজ শনিবার নেপিয়ারে নিউজিল্যান্ডকে ওদের মাটিতে প্রথমবার ওয়ানডেতে হারিয়ে দেওয়ার অন্যতম নায়কও সাকিব।
ম্যাচ সেরা হওয়ার দিনে তুলে নেন ৭ ওভারে ২টি মেডেন আর ১৪ রান দিয়ে ২ উইকেট। তুলে নেন ওপেনার রাচিন রবীন্দ্র (৮), হ্যানরি নিকলস (১) ও টম ব্লান্ডেলের (৪) উইকেট।
নেপিয়ারে টস জিতে বোলিং করে বাংলাদেশ। এক প্রান্তে শরিফুল ইসলাম বোলিং করেন, অন্যপ্রান্তে সাকিব। ম্যাচ সেরা সাকিব জানান ম্যাকলিন পার্কে বোলিং তিনি উপভোগ করেছেন।
'সত্যিই খুশি (ম্যাচ সেরা)। আমি যেভাবে শুরু করেছি, এটা সত্যিই দারুণ ছিল। আমি এখানে বোলিং উপভোগ করেছি। বল উঠছিল, সুইং করছিল। এটা দলকে সাহায্য করেছে এবং দলের জন্য টোন সেট করেছে। আমি উইকেট-টু-উইকেট বোলিং করার চেষ্টা করেছি এবং আমার লাইন এবং লেন্থ ধরে রাখার চেষ্টা করেছি। উইকেট সত্যিই আমাকে সাহায্য করেছে।'
শুধু সাকিব একা নন, ৩টি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং সৌম্য সরকারও। পেসারদের জন্য দারুণ ছিল উল্লেখ করে সাকিব বলেন, পেস বোলারদের জন্য সত্যিই দারুণ ছিল উইকেট। গত ম্যাচে আমি এখানে-সেখানে বল করেছি। আমাকে এক জায়গায় বল করতে হত, আজ আমি সেটাই করেছি।'
এমআর/