• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

‘ভুল’ ক্রিকেটারকে দলে নিয়ে তোলপাড় প্রীতি জিনতার

স্পোর্টস ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের জন্য গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেই নিলামে তুমুল লড়াই করে কাঙ্ক্ষিত খেলোয়াড়কে দলে পেয়ে যেখানে খুশি হওয়ার কথা, সেখানে হয়েছে উল্টোটা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শশাঙ্ক সিংকে দলে নেয় পাঞ্জাব কিংস। তবে দলে নেওয়ার পরপরই তারা জানাল, এই ক্রিকেটারকে তাদের সেই কাঙ্ক্ষিত ক্রিকেটার নন। অবশ্য ততক্ষণে সময় শেষ।

পরে অবশ্য পাঞ্জাবের পক্ষ থেকে জানানো হয়, মূলত নাম নিয়ে সংশয়ের কারণেই গড়বর হয়েছিল বিষয়টা। নিলামের তালিকায় শশাঙ্ক সিং নামের দুজন ক্রিকেটার থাকায় এই বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল পাঞ্জাব কর্তৃপক্ষ।

নিলামে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ডাকা হয় শশাঙ্ক সিংয়ের নাম। বাংলার এই ক্রিকেটার অবিক্রিত রয়ে যাওয়ার প্রায় চার মিনিট পর ডাকা হয় আরেক শশাঙ্ক সিংয়ের নাম।

শশাঙ্ক সিং

দ্বিতীয়বার শশাঙ্ক সিংয়ের নাম উঠতেই পাঞ্জাব আগ্রহী হয়ে ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে নিয়ে নেয় শশাঙ্ককে। এরপর যখন নিলামে আবারও একই নাম ওঠে, তখন পাঞ্জাবের টেবিলে দেখা যায় অস্থিরতা।

এ সময় পাঞ্জাবের সত্ত্বাধিকারীদের একজন প্রীতি জিনতাকে ইশারায় কিছু একটা বলতে দেখা যায়। তা শুনে পাঞ্জাবের নিলাম পরিচালনাকারী নেস ওয়াদিয়া জানান, এই শশাঙ্ক সিংকে তারা দলে চান না।

এটি শুনে নিলাম পরিচালনাকারী মাল্লিকা সাগার তখন জানতে চান, ‘আপনারা এই ক্রিকেটারকে চান না?’ নেস ওয়াদিয়া আবার ইশারায় দেখান, ‘না।’ কিন্তু মাল্লিকা জানিয়ে দেন, এখন আর উপায় নেই, সময় শেষ হয়ে গেছে।

না চাইলেও ওই ক্রিকেটারকেই দলে রাখতে হয় তাদের। ভারতীয় সংবাদ মাধ্যমে ঝড় ওঠে যে, ভুল করে একজন ক্রিকেটারকে দলে নিয়ে ফেলেছে পাঞ্জাব।

পরে অবশ্য পাঞ্জাব কিংসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ও সামাজিক মাধ্যমে ব্যাপারটির ব্যাখ্যা দিয়ে জানানো হয় যে, কাঙ্ক্ষিত শশাঙ্ক সিংকেই তারা পেয়েছে।

“পাঞ্জাব কিংস ব্যাপারটি পরিষ্কার করে দিতে চায় যে, শশাঙ্ক সিং সবসময়ই আমাদের আকাঙ্ক্ষার তালিকায় ছিল। কিন্তু একই নামের দুজন ক্রিকেটার তালিকায় থাকায় কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত এবং আশা করি, আমাদের সাফল্যে সে ভূমিকা রাখবে।”

পরে শশাঙ্ক নিজেও সেই পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেন, “সব ঠিক আছে, আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।”

যে শশাঙ্ককে পাঞ্জাব নিয়েছে, তিনি ছত্তিসগড়ের ৩২ বছর বয়সী অলরাউন্ডার। আগেও আইপিএলে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান র‌য়্যালস ও দিল্লি ক্যাপিটালস দলে। টি-টোয়েন্টিতে ৪৪ ইনিংসে ৭২৪ রান করেছেন তিনি ১৩৫.৮৩ স্ট্রাইক রেটে। বোলিংয়ে মিডিয়াম পেস ও অফ স্পিন, দুটোই করতে পারেন। উইকেট নিয়েছেন ১৫টি।

গতবারের নিলামে অবশ্য দল পাননি তিনি। তবে সম্প্রতি ভারতের এক দিনের ম্যাচের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে পরপর দুই ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলেছেন এই শশাঙ্ক। এক ম্যাচে ১১ ছক্কায় ১১১ বলে করেছেন ১৫৪, পরেরটিতে ৭ ছক্কায় ১১৩ বলে ১৫২। এছাড়াও সবশেষ ম্যাচে খেলেছেন ৫ ছক্কায় ৬২ বলে ৭৯ রানের ইনিংস।

আরেক শশাঙ্ক সিং, যিনি অবিক্রিত হয়ে যান, তিনি ১৯ বছর বয়সী ক্রিকেটার, স্বীকৃত কোনও ধরনের ক্রিকেটে যার এখনও মাঠে নামা হয়নি।

এমআর/

  • শশাঙ্ক সিং
  • আইপিএল
  • পাঞ্জাব কিংস
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।