দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে টাইগার যুবারা। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল বাংলাদেশ।
গ্রুপ পর্বে আরব আমিরাত, জাপান ও শ্রীলঙ্কার পর সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় যুবা টাইগাররা। অন্যদিকে চমক দেখানো আরব আমিরাত গ্রুপ পর্বে হেরেছিল বাংলাদেশের কাছে। এছাড়া জিতেছে জাপান, শ্রীলঙ্কা ও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আশিকুর রহমান, জিসান আলম, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রোহানাত দৌল্লা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: আরিয়ানস শর্মা (অধিনায়ক), অক্ষত রাই, তানিশ সুরি, ধ্রুব পরাশর, ইয়ায়িন রাই, ইথান ডি'সুজা, আয়ান আফজাল খান (অধিনায়ক), আম্মার বাদামি, হার্দিক পাই, আয়মান আহমেদ, ওমিদ রহমান।
এমআর/