• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বিজয়ের দিনে মেয়েদের ইতিহাসগড়া জয়

দেশ টিভি ডেস্ক
  ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিজয়ের দিনে ইতিহাস গড়ে প্রোটিয়াদের মাটিতে প্রথমবার ওয়ানডে জয়ের স্বাদ নিল নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে অল্পের জন্য সেঞ্চুরি পাননি মুর্শিদা খাতুন। তাতে অবশ্য তার আক্ষেপ নেই। কেননা ওয়ানডে ইতিহাসে প্রথমবার আড়াইশ ছোয়া সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। এরপর দুর্দান্ত বোলিংয়ে সাউথ আফ্রিকাকে দেড়শর আগেই আটকে ফেলে বাংলাদেশের মেয়েরা। যার সুবাদে প্রোটিয়াদের মাটিতে প্রথমবার ওয়ানডে জয়ের স্বাদ নিল নিগার সুলতানা জ্যোতির দল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৬ ডিসেম্বর) ইস্ট লন্ডনের বাফেলো পার্ক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের ১০০ বলে অপরাজিত ৯১ রানে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়েছিল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২৫০ রান তোলে টাইগ্রেসরা। পরে বোলিংয়ে নেমে প্রোটিয়া ব্যাটারদের নিয়ে ছেলেখেলায় মাতলেন নাহিদা-ফাহিমারা। বাংলাদেশের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত স্বাগতিকরা অলআউট হয়ে গেছে মাত্র ১৩১ রানে। ১১৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার জন্য বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের স্পিনারদের সামলানো। সেখানেই ব্যর্থ হয় প্রোটিয়ারা। ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন সুলতানা খাতুন। ৫ রান করে প্যাভিলিয়নে ফেরে দলটির অধিনায়ক লরা উলভার্ট। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনারকে ফেরায় মারুফা আক্তার। ৯ রানে ২ উইকেট হারানোর পর সুনে লুস এবং অ্যানেকে বচের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা।

বচ ও লুস যথাক্রমে ১৬ ও ৩১ রানে আউট হলে প্রোটিয়াদের চেপে ধরেন রাবেয়া ও ফাহিমা। তারা দুজনে ৪ উইকেট নিলে ৯৫ রানে ৮ উইকেট হারায় স্বাগতিক মেয়েরা। শেষদিকে এলিজ–মারি–মার্কস ও মাসাবাতা ক্লাসের জুটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। এর আগে, শনিবার (১৬ ডিসেম্বর) দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা আর ফারজানা হক মিলে যোগ করেন ৬৬ রান। মার্ক্সের বলে আউট হওয়ার আগে ৩৪ রান করেন শামিমা আর ফারজানার ব্যাট থেকে আসে ৩৫ রান।

ফারজানার বিদায়ের পর ক্রিজে আসেন জ্যোতি। মুর্শিদার সঙ্গে ৮০ রানের জুটি গড়েন তিনি। যেখানে জ্যোতির ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩৮ রান। শেষদিকে স্বর্ণা এসে রানের গতি বাড়িয়েছেন আরও অনেকটা। ২৮ বলে ২৭ রান করে স্কোর ২৫০ পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। ১০০ বল খেলে ১২ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন মুর্শিদা।

কেএইচ

  • বাংলাদেশ
  • জয়
  • মেয়েরা
এ সম্পর্কিত আরও খবর
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।