দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর নড়ে গেছে শ্রীলঙ্কা ক্রিকেটের ভিত। একের পর এক ঝামেলা যেন লেগেই আছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি) রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছে। তাই সরে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরও।
এবার পাল্টে ফেলা হলো নির্বাচক প্যানেল। দেশটির সাবেক উদ্বোধনী ব্যাটার উপল থারাঙ্গাকে বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে সাবেক স্পিনার অজান্তা মেন্ডিসকে। সদস্য হিসেবে রাখা হয়েছে ইন্দিকা ডি সারাম, থারাঙ্গা প্রাণাভিতানা ও দিলরুয়ান পেরেরকে।
বলা হচ্ছে এই কমিটি দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে তরুণ নির্বাচক কমিটি। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আগামী দুই বছরের জন্য।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজ হতে যাচ্ছে এই নির্বাচক কমিটির প্রথম অ্যাসাইমেন্ট। আগামী বছর জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে করবে সিকান্দার রাজা-রায়ান বার্লরা। জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কা সফর করবে আফগানিস্তান দল।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকপকে সামনে রেখেই মূলত কাজ করবে এই কমিটি। শ্রীলঙ্কার নতুন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো নতুন এই নির্বাচক কমিটি গঠনে উদ্যোগ নেন এবং তাদের নিয়োগ দেন।
এমআর/এম