দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সেমিফাইনালের দৌড়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে, অন্যদিকে শ্রীলঙ্কার বাঁচা-মরার ম্যাচ। এমন সমীকরণে সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আইসিসি একাডেমিতে টস হেরে ব্যাটিং করতে নামে ৯ উইকেটে ২০০ রান করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
ব্যাট করতে নেমে লঙ্কান দুই ওপেনার দারুণ একটা জুটি বাঁধলেও দলীয় ৩৭ রানের মাথায় বিদায় নেন পুলিন্দু পেরেরা (২৮)। আরেক ওপেনার রবিসান ডি সিলবাও এগোতে পারেননি বেশিদূর, ২১ রান করে বিদায় নেন রহমান রাব্বির বলে ক্যাচ দিয়ে।
অবশ্য বাংলাদেশি বোলারদের তোপে ইনিংস বড় করতে পারেনি কেউ। অধিনায়ক সিন্থে জয়াবর্ধনে করেন ২৫ রান, দিনুরা কালুপাহানা করেন ২০ রান, রুসান্দা গ্যামেজ করেন ২৪ আর শেষ দিকে সারুজানের ২১, বিশ্ব লাহিরুর ২৫ আর রুবিসান পেরেরার ১৯ রানে লড়াই করার পুঁজি পায় শ্রীলঙ্কার যুবারা।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন ওয়াসি সিদ্দিক। ২টি করে উইকেট নেন মারুফ মৃধা, মাহফুজুর রহমান।
এমআর/