দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিবারই কোনো না কোনো ঝামেলায় পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারও তেমনটাই। গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় বিপিএল শুরুর তারিখ ও চূড়ান্ত সূচি। সে অনুযায়ী আগামী বছর জানুয়ারির ১৯ তারিখে শুরু হয়ে মার্চে গিয়ে শেষ হবে আসর।
এই জানুয়ারি-ফেব্রুয়ারি উইন্ডোতে বিপিএলসহ মোট পাঁচটি টি-টোয়েন্টি লিগ চলবে যা একটি অন্যটির সঙ্গে সাংঘর্ষিক।
বিসিবি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি চলবে ১৯ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি লিগ চলবে ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
চলতি মাসের ৭ তারিখ থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া বিগ ব্যাশ টি-টোয়েন্টি চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশ ১৯ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
এবং পাকিস্তানে পিএসএল ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হয়ে শেষ হবে মার্চের মাঝামাঝিতে। যা বিপিএলকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। এর কারণ অনেক ফ্র্যাঞ্চাইজি দলে বেশ কয়েকজন করে পাকিস্তানের খেলোয়াড় নিয়েছে।
গত বিপিএলে ২৫ জন পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলেছিলেন, যার মধ্যে ইফতিখার আহমেদ এবং মোহাম্মদ রিজওয়ানের মতো শীর্ষ খেলোয়াড়দের পাশাপাশি ছিলেন টেপ-বল বিশেষজ্ঞ খাজা নাফায়, যিনি বিপিএলে তার টি-টোয়েন্টি অভিষেক করেছিলেন। যারা শেষ পর্যন্ত টুর্নামেন্ট শেষ না করেই চলে যান দেশে পিএসএল খেলতে।
পাকিস্তানের খেলোয়াড়রা চলে যাওয়ায় গত মৌসুমে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়ে থেকে খেলোয়াড়দের নিতে হয়েছিল। এবারও হয়তে পারে তেমনটাই।
শুধু পাকিস্তানের নয়, আফগানিস্তান, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরও ব্যাপক চাহিদা রয়েছে বিপিএলে।
এমআর/