দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বছর ১৯ জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। একই দিন শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও। শ্রীলঙ্কার চলমান নিষেধাজ্ঞা পরিস্থিতির কারণে যুব বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
তাই এ নিয়ে তৃতীয়বারের মতো যুব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৮ ও ২০২০ সালে ছোটদের বিশ্বকাপ আয়োজন করেছিল প্রোটিয়ারা।
সোমবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় বিশ্বকাপের ভেন্যু ও সূচি। চারটি গ্রুপে মোট ১৬টি দেশ অংশ নিচ্ছে এবারের আসরে।

বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ‘ডি’ গ্রুপে আছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
গ্রুপ পর্ব শেষে মোট ১২টি দল যাবে সুপার সিক্সে। প্রতিটি গ্রুপ থেকে যাবে তিনটি করে দল। এরপর ‘এ’ গ্রুপের সেরা তিন দলের সঙ্গে ‘ডি’ গ্রুপের সেরা তিন দল প্রতিপক্ষ হবে সুপার সিক্সে।
অন্যদিকে ‘বি’ গ্রুপের সেরা তিন দলের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের সেরা তিন দল। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে।
তবে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে প্রত্যেকটি দল সুযোগ পাবে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার।
এমআর/