দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চার দিনে ঢাকা টেস্ট শেষ হওয়ার পরদিনই প্রথম ধাপে নিউজিল্যান্ড রওনা করে ওয়ানডে দলে থাকা বেশ কয়েকজন সদস্য। এবার দ্বিতীয় ধাপে বাকি সদস্যরাও গেল নিউজিল্যান্ড।
কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষে সাদা বলের লড়াইয়ে নামার অপেক্ষা এবার টাইগারদের। ঘরের মাঠে দুই টেস্ট খেলার পর নিউজিল্যান্ডের মাটিতে রয়েছে সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
সোমবার রাতের ফ্লাইটে রওনা করেন টেস্ট সিরিজে ব্যস্ত থাকা পাঁচ ক্রিকেটার। রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ দ্বিতীয় বহরে রয়েছেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। তাদের সঙ্গী হয়েছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, দুই ভারপ্রাপ্ত কোচ ডেভিড হেম্প, কোরি কলিমোরসহ আরও কয়েকজন সদস্য।
প্রথম বহরে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে ছিলেন টেস্ট সিরিজের বাইরে থাকা ক্রিকেটাররা। সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সবার আগে প্রবেশ করতে দেখা যায় চণ্ডিকা হাথুরুসিংহেকে। এরপর আসেন শান্ত। সবার শেষে প্রবেশ করেন মিরাজ।
ডানেডিনে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে ১৪ ডিসেম্বর রয়েছে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ। ওয়ানডে সিরিজের প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর থেকে। সিরিজের প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ সময় বেলা ১২টা থেকে হলেও শেষ টি-টোয়েন্টি শুরু হবে ভোর ৬টা থেকে।
ওয়ানডে দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম ও তানজিম সাকিব।
ওয়ানডে সিরিজ
|
সূচি |
সময় |
ভেন্যু |
|
প্রথম |
ভোর ৪টা |
লিঙ্কন |
|
দ্বিতীয় |
ভোর ৪টা |
ডানেডিন |
|
তৃতীয় |
ভোর ৪টা |
নেলসন |
টি-টোয়েন্টি সিরিজ
|
সূচি |
সময় |
ভেন্যু |
|
প্রথম |
বেলা ১২টা ১০ |
নেপিয়ার |
|
দ্বিতীয় |
বেলা ১২টা ১০ |
মাউন্ট মঙ্গানুই |
|
তৃতীয় |
ভোর ৬টা |
মাউন্ট মঙ্গানুই |
এমআর/