দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সূচি ও ভেন্যু। ১১ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে এবারের আসর। আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে পহেলা মার্চ ফাইনালের মধ্য দিয়ে।
বিবৃতিতে জানানো হয় ৪৩ দিনে খেলা হবে মোট ৪৬টি ম্যাচ। আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুরন্ত ঢাকা। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সূচি অনুযায়ী প্রথম ধাপে ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচগুলো হবে ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে। এরপর ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচগুলো হবে সিলেট স্টেডিয়ামে। দুই দিন বিরতি দিয়ে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবার ম্যাচ গড়াবে ঢাকায়।
এরপর ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। চট্টগ্রাম পর্ব শেষে ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় হবে বাকি ম্যাচগুলো।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। নতুন দল দুর্দান্ত ঢাকাসহ এবারের আসরে লড়বে দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
এমআর/