দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ম্যাচে দর্শকদের একাংশের দিকে বিতর্কিত অঙ্গভঙ্গি করেছিলেন ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীর। ২০১১ সালের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের ভাষায়, কিছু দর্শক ভারত বিরোধী স্লোগান দেওয়ায় এমন অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। খবর এনডিটিভি’র।
কিন্তু ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া গম্ভীরের এমনটা করা ঠিক হয়নি। বার্তা সংস্থা এএনআইয়ের স্মিতা প্রকাশের সঙ্গে পডকাস্টে ওই ইস্যু নিয়ে কথা বলেন গম্ভীর। তিনি বলেন, প্রত্যেকেই ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় এবং সবার মানসিকতাও এক নয়। তাই কেউ যদি শুনতে না চায়, তাহলে প্রতিক্রিয়া দেখাতে হয়।
এশিয়া কাপের ওই ম্যাচে অল্প সময়ের জন্য দর্শকদের উদ্দেশে ‘মধ্যাঙ্গুলি’ প্রদর্শন করেছিলেন গম্ভীর। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিরাট কোহলির প্রশংসা করে স্লোগান দেওয়ায় এমন অঙ্গভঙ্গি করেছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।
গম্ভীর বলেন, যখন আমি সেখান দিয়ে যাচ্ছিলাম তখন কিছু দর্শক ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলে স্লোগান দেয়। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা এমনটা না করতে তাদের একবার সতর্কও করে দেয়। কিন্তু আবেগের বশবর্তী হয়ে, আমি স্বীকার করছি যে, আমি ভুল অঙ্গভঙ্গি করেছি। আর আপনি যখন এসব জিনিস শোনেন তখন আপনাকে প্রতিক্রিয়া দেখাতে হয়। প্রত্যেকে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়, প্রত্যেকের মানসিকতা আলাদা। যখন কেউ শুনতে না চায় তখন প্রতিক্রিয়া দেখাতে হয় এবং আমি স্বীকার করছি যে আমার এই অঙ্গভঙ্গি করা উচিত হয়নি।
ওই ঘটনার সঙ্গে বিরাট কোহলিকে জড়িয়ে নিউজ করায়ও ব্যাপক চটেছেন সাবেক এই তারকা ক্রিকেটার। পূর্ব দিল্লি থেকে বিজেপির এমপি গম্ভীর খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও ধারাভাষ্য দেন এবং কলকাতা নাইট রাইডার্সের টিম মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এইউ