দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিরাট কোহলি আর গৌতম গম্ভীর দুই প্রজন্মের দুই সেরা খেলোয়াড় নিঃসন্দেহে। ২০১১ বিশ্বকাপের ফাইনালে গম্ভীরের সেই ইনিংসের কথা কখনও ভুলবে না ক্রিকেট সমর্থকেরা। আর এই সময়ে ব্যাট হাতে ভারতকে বিশ্বকাপ জেতাতে না পারলেও অন্যতম সেরা ব্যাটার কোহলি।
তবে দুইজনের মধ্যে সম্পর্কের যে তিক্ততা সেটি অজানা নয় কারো। এই মুহূর্তে বিরাট-গম্ভীর দুজনেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এশিয়া কাপে। গম্ভীরের ব্যস্ততা ধারাভাষ্য কক্ষে। আজ নেপালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলছে ভারত। সেরা চারে খেলা নিশ্চিত করতে এই ম্যাচে জয় চাই ভারতের।
পাল্লেকেলেতে ম্যাচ চলাকালীন পুরনো সতীর্থ মোহাম্মদ কাইফ, ইরফান পাঠানের সঙ্গে দেখা করতে মাঠে নামেন গম্ভীর। এমন সময় মাঠ থেকে কমেন্ট্রি বক্সে ফেরার সময় গম্ভীরকে দেখে গ্যালারিতে থাকা সমর্থকরা ‘কোহলি-কোহলি’ স্লোগান দেন।
Gautam Gambhir shows his middle finger to fan chanting Kohli Kohli towards him #ViratKohli | #CricketTwitter | #INDvNEP pic.twitter.com/s1Jn4rBAGV
— CricWatcher (@CricWatcher11) September 4, 2023সমর্থকদের এমন স্লোগান শুনে ক্ষেপে যান গম্ভীর, হাত উঁচু করে দেখান মধ্যাঙ্গুলি। গম্ভীরের এমন আচরণ মেনে নিতে পারছেন না সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
গত আইপিএল চলাকালীন সময়েই কোহলি-গম্ভীরকে দেখা যায় মাঠেই ধন্ধে জড়িয়ে পড়তে। এবার পাকিস্তানের বিপক্ষে শাহীন আফ্রিদির বলে কোহলি আউট হয়ে ফেরার সময় গম্ভীর বলেন, ‘ওটা কোনও শটই নয়! বিরাট তো শাহিনের ডেলিভারি বুঝতেই পারেনি। ও না ফ্রন্টফুটে আসতে পারল। না সঠিক সময় ব্যাক-ফুটে গেল। বিরাটকে দেখে মনে হচ্ছিল, শাহিন কোনও বোলারই নয়। মনে রাখবেন, শাহিনের মতো বোলারের বিরুদ্ধে এভাবে খেলা যায় না। সত্যি বলতে বিরাট ফ্রন্টফুটে যাবে নাকি ব্যাক-ফুটে যাবে, সেটা ঠিক করতেই পারেনি।’
এমআর/