দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক এক করে বিশ্বকাপ দলের সদস্যদের ডাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। যেখানে অন্যতম নাসুম আহমেদ। তিনি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলতে অবস্থান করছিলেন চট্টগ্রামে। সেখান থেকে তাকে ঢাকায় উড়িয়ে এনেছে তদন্ত কমিটি।
এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটিতে থাকা বিসিবি পরিচালক আকরাম খান ও মাহবুব আনামের কমিটি তলব করেন নাসুমকে। তাই তিনি সোমবার ফেরেন ঢাকায়।
বিশ্বকাপে শুধু ব্যর্থতার কারণ জানতে চাওয়া নয়, নাসুম জড়িয়ে গেছেন অন্য একটা কর্মকাণ্ডে। গুঞ্জন উঠেছে বিশ্বকাপ চলাকালীন হেড কোচ চণ্ডিকা হাথুরু সিংহে নাসুমের গায়ে হাত তোলেন।
এদিন তদন্ত কমিটিকে নিজের ব্যাখ্যা দিয়ে আবার ফিরে যান চট্টগ্রামে। একই দিন তদন্ত কমিটির সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।
দলের বাকি সদস্য এবং কোচিং স্টাফের অনেকে ব্যস্ত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। সাকিব আল হাসান রয়েছেন নির্বাচনি ব্যস্ততায়। তাই সময় সুযোগ বিবেচনায় এনে বাকিদের ব্যাখ্যা চাইবে তদন্ত কমিটি।
এমআর/এম