দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুমিনুল হক যেন ফুল-টাইম বোলার হয়ে উঠলেন। আগের দিন গ্লেন ফিলিপসের উইকেট নেওয়ার পর আজ তৃতীয় দিনের প্রথম সেশনে নিলেন দুই উইকেট। শেষ পর্যন্ত ৩১৭ রানে সব উইকেট হারিয়ে নিউজিল্যান্ড লিড নিলো মাত্র ৭ রানের।
গতকাল ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শেষ করে কিউইরা। আজ তৃতীয় দিনের শুরুতে লিড নেওয়ার আশায় ব্যাট করতে নামলেও মুমিনুলের ঘূর্ণিতে ব্যর্থ হয়েছেন কিউই ব্যাটাররা।
৪৪ রানে পিছিয়ে থেকে আজ সকালে ব্যাট করতে নামার পর ভালোই জবাব দিচ্ছিলেন জেমিসন ও টিম সাউদি। দুজনের জুটিতে ৩০০ রান ছুঁয়ে ফেলে কিউইরা। দুজনে কাটিয়ে দেন প্রথম ঘণ্টা। শেষ পর্যন্ত জুটি ভাঙেন মুমিনুল।
পানি বিরতির পর প্রথম বলেই আঘাত করলেন মুমিনুল হক। অফ স্টাম্পের বাইরে পিচ করে লাইন ধরে ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যর্থ হন কাইল জেমিসন। বল প্যাডে আঘাত করতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। জেমিনসন রিভিউ নিলেও আর সিদ্ধান্ত পাল্টেনি।
জেমিসনের বিদায়ে ভাঙে ৫২ রানের নবম উইকেট জুটি। ৭০ বলে ২৩ রান করেন জেমিসন। এরপর সাউদিকেও ফেরান মুমিনুল। ফুল লেংথ ডেলিভারি ক্রস ব্যাটে খেলতে গিয়ে পরাস্ত হন সাউদি। বল আঘাত করে স্টাম্পে। কিউই অধিনায়ক করেন ৩৫ রান। নিউজিল্যান্ড অল আউট ৩১৭ রানে।
এর আগে দ্বিতীয় দিনে ১০৪ রানের ইনিংস খেলেন কেইন উইলিয়ামসন। ৪২ রান করেন গ্লেন ফিলিপস, ৪১ রান আসে ড্যারিল মিচেলের ব্যাটে।
বাংলাদেশের পক্ষে ৪টি উইকেট নেন তাইজুল ইসলাম, ৩টি নিয়েছেন মুমিনুল আর ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মেহেদী মিরাজ এবং নাঈম হাসান। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ।
এমআর/এম