দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে আলো ছড়াচ্ছে উগান্ডা। নিজেদের শেষ ম্যাচে তারা কেনিয়ার বিপক্ষে জয় পায় ৩৩ রানে। এই ম্যাচ জিতে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য শক্ত অবস্থানে রেখেছে নিজেদের।
অন্যদিকে ঘোর বিপদে জিম্বাবুয়ে। রুয়ান্ডাকে আজ হারিয়ে দিলেই প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে উগান্ডা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পাঁচ ম্যাচে ৪ জয়ে দুই নম্বরে। অন্যদিকে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচে জিতেছে ৩টিতে।
আজ দুপুরে একই সময়ে ভিন্ন ম্যাচে মাঠে নামবে রুয়ান্ডা ও জিম্বাবুয়ে। উগান্ডা খেলবে রুয়ান্ডার বিপক্ষে, জিম্বাবুয়ে খেলবে কেনিয়ার বিপক্ষে। এদিকে পাঁচ ম্যাচে ৫ জয়ে সবার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে নামিবিয়া।
পয়েন্ট টেবিলে ৬ পয়েন্ট করে রয়েছে জিম্বাবুয়ে এবং কেনিয়ার ছয় রয়েছে। এদিকে উগান্ডা যদি রুয়ান্ডার কাছে হেরে যায় আর জিম্বাবুয়ে বা কেনিয়ার মধ্যে একদল জিতে সেক্ষেত্রে হিসেব হবে নেট রান রেটের। বর্তমানে জিম্বাবুয়ের নেট রানরেট ২.৩২২, উগান্ডার ০.৭৫৯ এবং কেনিয়ার ০.০৩৯। এই হিসাব করলে জিম্বাবুয়ের রানরেট বাকি দুই দলের থেকে ভালো।
এদিকে উগান্ডা ও জিম্বাবুয়ে উভয়ই হেরে গেলেও উগান্ডার যোগ্যতা অর্জন করার সম্ভাবনাই বেশি।
এমআর/এম