দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনের প্রথম সেশনে দুই কিউই ওপেনারকে বিদায় করার পর দ্বিতীয় সেশনের শুরুতে হ্যানরি নিকলসকে দলীয় ৯৮ রানের মাথায় ফেরান শরিফুল ইসলাম। এরপর লম্বা সময় কেটে গেলেও উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ।
কেইন উইলিয়ামসনের সঙ্গে জুটি বেঁধে ড্যারিল মিচেল রান তুলছিলেন দারুণ ভাবে। শেষ পর্যন্ত দুজনের জুটি থামানো গেছে দলীয় ১৬৪ রানের মাথায়। মিচেল ৫৪ বলে করেছেন ৪১ রান। তাইজুলের ডেলিভারি অনেকটা এগিয়ে এসে খেলতে চাইলে বল মিস করেন মিচেল, সেই সুযোগটা কাজে লাগিয়ে স্টাম্পিং করেন কিপার নুরুল হাসান।
মিচেল ফিরলেও উইলিয়ামসন আগলে রেখেছেন একপাশ। এখন পর্যন্ত ১০৩ বলে করেছেন ৮টি চারে ৬৩ রান। বাংলাদেশের দেওয়া ৩১০ রানের জবাবে কিউইরা সংগ্রহ করেছে ৪৮ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান।
মধ্যাহ্ন বিরতির আগে তাইজুল ইসলাম নিজের প্রথম ওভার করতে এসেই তূলে নেন ওপেনার টম ল্যাথামের উইকেট। সুইপ খেলতে গিয়ে ফাইন লেগে থাকা নাঈম হাসানের কাছে দেন ক্যাচ। ৪৪ বলে মাত্র ২১ রান করে ফিরেন সাজঘরে।
ল্যাথামের বিদায়ের পর ১৬তম ওভারের তৃতীয় বলে মেহেদী হাসান মিরাজের শিকার হন আরেক ওপেনার ডেভন কনওয়ে। অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে হালকা ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মকভাবে খেলেন কনওয়ে। বল তার ব্যাটের ভেতরের কানায় ছুঁয়ে প্যাডে লেগে চলে যায় সিলি পয়েন্টে। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন অভিষিক্ত শাহাদাত হোসেন।
মধ্যাহ্ন বিরতির পর শরিফুল ইসলামের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দেন ১৯ রান করা নিকলস।
এমআর/