দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই ইনিংস শেষ হয় বাংলাদেশের। প্রথম ইনিংসে বাংলাদেশের দেওয়া ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ সাবধানী শুরু দুই কিউই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ের।
দুজনের জুটি থেকে আসছিল ওভার প্রতি ২.৮০ রান করে। ১২ ওভারে দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৩৬ রান। তবে কিউই শিবিরে প্রথম ধাক্কাটা দিয়েছেন তাইজুল ইসলাম।
১৩তম ওভারের পঞ্চম বলে তাইজুলের বলে সুইপ করতে গেলে ল্যাথাম ক্যাচ তুলে দেন ফাইন লেগে থাকা নাঈম হাসানের হাতে। ৪৪ বলে ২১ রান করে সাজঘরে ফিরতে হলো এই কিউই ওপেনারকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৪ ওভারে ৩৮ রান। কনওয়ে ১২ এবং উইলিয়ামসন অপরাজিত আছেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানের ইনিংস এভর করে ৩১০ রান করে বাংলাদেশ।
এমআর/