দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘরের মাঠে ভারত বিশ্বকাপ জিততে না পারলেও মন জয় করে নেন মোহাম্মদ শামি। এই পেসার শুরু দিকে কয়েকটি ম্যাচে উপেক্ষিত থেকেও ৩৩ বছর বয়সী শামি শেষ পর্যন্ত ২৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।
তার প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদি থেকে শুরু করে গোটা ভারত। বিশ্বকাপ শেষ হতে না হতে আবারও খবরের শিরোনাম হয়েছেন শামি। এবার বাঁচালেন অচেনা ব্যক্তির জীবন।
ভারতের উত্তরাখন্ড রাজ্যের পার্বত্য শহর নৈনিতলিতে ভয়াবহ সড়ক দূর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শামি দেখেন রাস্তার বাইরে একটি গাড়ি পড়ে আছে। সেটি দেখে দ্রুত দেখেন পরিস্থিতি।
পাহাড়ি ঝোপে পড়ে থাকতে দেখে ওই ব্যক্তিকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন, এরপর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে ওই ব্যাক্তির ভাগ্য ভালোই বলা চলে।
স্থানীয় পুল্লিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটি রাস্তা থেকে নিচে পড়ে গেলেও গাছের সঙ্গে আটকে ছিলেন। যদি আটকে না থাকত তাহলে অনেক নিচেই পড়ে যেত। সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুও হয়তে পারত।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শামি লিখেছেন, ‘কাউকে বাঁচাতে পেরে আমি খুব খুশি। আল্লাহ তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই তার গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আমরা তাকে নিরাপদে বের করে এনেছি।’ শামির এমন মানবিকতা সবার প্রশংসা কুড়াতে শুরু করেছে। একজন লিখেছেন, ‘একটাই তো হৃদয়, আর কতবার জিতবেন?’ আরেকজন লিখেছেন, ‘মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই নায়ক।’
এমআর/