দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। তার আগে ভারত থেকে ফিরে কদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। খুব কম সময় বিশ্রাম নিয়ে মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তরা খেলতে নামছেন চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)।
জাতীয় দলের ব্যস্ত ক্রিকেটাররা যাতে বিশ্রাম নিয়ে এনসিলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে অংশ নিতে পারেন সেজন্য দুদিন পিছিয়ে নতুন সূচি করা হয়।
মুশফিক, শান্ত ও তানজিদ হাসান তামিম খেলবেন রাজশাহী বিভাগের হয়ে। হাসান মাহমুদ খেলবেন চট্টগ্রাম বিভাগের হয়ে। নাসুম খেলবেন সিলেট বিভাগের হয়ে এবং খুলনা বিভাগের হয়ে খেলবেন শেখ মেহেদী ও আনামুল হক বিজয়কে।
আজ শনিবার কক্সবাজার ভেন্যুতে ঢাকা বিভাগ-ঢাকা মেট্রো মুখোমুখি হবে। বগুড়ায় রংপুর-সিলেট, খুলনায় খুলনা-বরিশাল এবং চট্টগ্রামে লড়বে চট্টগ্রাম-রাজশাহী। জাতীয় লিগের এই রাউন্ড শেষেই আছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।
আগামী ২৮ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায় ৬ ডিসেম্বর থেকে। এই দুটি ম্যাচের আগে শেষ প্রস্তুতি হিসেবে এনসিএলের শেষ রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
এমআর/