দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হলো আজ। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের প্রত্যাশা না করলেও তাদের বিপক্ষে প্রতিরোধের মন্ত্র নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।
মাঠে নামার পর প্রতিরোধ তো দূরে থাকুক, প্রথমার্ধেই হজম করতে হলো ৪টি গোল। তবে গোলকিপার মিতুল মার্মার কল্যাণে আরো দুই থেকে তিনটি গোল হজম করা থেকে বেঁচে গেছে অন্তত।
প্রথমার্ধে যেটি দেখা গেছে সেটি উচ্চতা সমস্যা। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উচ্চতার কাছেই সব প্রতিরোধ মুখ থুবড়ে পড়েছে।
মেলবোর্নের আমি পার্কে ম্যাচ শুরুর চার মিনিটের মাঠায় ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গুডউইনের করা ফ্রিকিক থেকে লাফিয়ে উঠে হেড দিয়ে গোল করেন হ্যারি সৌত্তার।
এরপর ২০ মিটের মাঠায় বাঁ পাশ থেকে ক্রসে গোল ব্যবধান ২-০ করেন বোরেল্লো। তৃতীয় গোল আসে ৩৭ মিনিটের মাঠায় মিচেল ডিউকের পা থেকে। চতুর্থ গোল করতেও বেশি লাগেনি অস্ট্রেলিয়ার। মাত্র তিন মিনিট পর ৪০ মিনিটের সময় গোল ব্যবধান ৪-০ করেন ডিউক।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ে দুবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালের বাছাইপর্বে প্রথম লেগে পার্থে ৫-০ আর দ্বিতীয় লেগে ঢাকায় ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এমআর/