দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। লম্বা সময় ধরে ধুঁকতে থাকা বাংলাদেশের ফুটবল যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে।
স্প্যানিশ ফুটবল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তত্ত্বাবধানে সময়টা বেশ ভালোই যাচ্ছে জামাল ভুইয়াদের। বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ জায়গা করে নেয় বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে।
এই রাউন্ডে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 'আই' গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন। প্রতিটি দলের বিপক্ষে দুটি করে মোট ছয়টি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
এই ম্যাচ দেখাবে না বাংলাদেশের কোনও চ্যানেল। এ নিয়ে হতাশ হলেও একটা সুখবর দিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ফুটবল দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে ম্যাচটি। এছাড়া দেশীয় টিভি চ্যানেল টি-স্পোর্টসের অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচটি।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ে দুবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালের বাছাইপর্বে প্রথম লেগে পার্থে ৫-০ আর দ্বিতীয় লেগে ঢাকায় ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এমআর/