দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে ভরাডুবি, এর মাঝেও দুইবার দেশে এসেছিলেন লিটন দাস। বারবার দেশে ফেরায় বিবিবি’র কর্মকর্তারাও নাখোশ তার উপর। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছুটির আবদার করেছেন লিটন। চলতি মাসে ২১ তারিখে ঢাকায় পা রাখার কথা রয়েছে নিউজিল্যান্ডের। সিলেটে ও ঢাকায় কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সার্কেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। গত দুই সার্কেলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বাংলাদেশ এবার ভালো কিছু করতে মুখিয়ে। ঘরের মাঠে কিউইদের হারানোর কিংবা ড্র করার সুযোগ।
যদিও ফিটনেস ইস্যুতে এই সিরিজে ওপেনার তামিম ইকবাল খেলবেন না সেটি অনেকটাই নিশ্চিত। চোটের কারণে খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। একই কারণে তাসকিন আহমেদও নেই এই সিরিজে। এবার শঙ্কা জেগেছে লিটন দাসকে পাওয়া নিয়েও।
জানা গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্ট খেলতে চান না লিটন দাস। এই সময় ছুটি চেয়েছেন তিনি। বিশ্বকাপের সময় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দুই দফায় দেশে ফিরলেও এবার ঠিক কী কারণে ছুটির আবদার করেছেন সেটি জানা যায়নি বলে জানিয়েছে বিসিবির সূত্র।
জানা গেছে লিটনের ছুটির বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে বুধবার নিউজিল্যান্ড সিরিজের দলের অনুমোদন দেওয়ার সময় বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন সিদ্ধান্ত নেবেন।
আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এমআর/