দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মাটিতে বিশ্বকাপ জিতবে ইতিহাস গড়বে বাবর আজমের পাকিস্তান। ইমরান খানের পর বাবর আজমকেই ধরা হচ্ছিল বিশ্বকাপ জয়ের মতো যোগ্যতা আছে তার। কিন্তু ব্যক্তিগত আর দলগত ভাবে ব্যর্থ হয়ে দেশে ফিরেছে পাকিস্তান দল।
এ জন্য দলের খেলোয়াড়দের সমালোচনার সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদেরও সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এবার সমালোচকদের তালিকায় যোগ হলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।
সম্প্রতি একটি টিভি প্রোগ্রামে এবারের বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের বাজে পারফরম্যান্স এবং বোর্ডের ভূমিকা নিয়ে সমালোচনার সময় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার।
ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন শহীদ আফ্রিদি ও উমর গুলের মতো তারকা ক্রিকেটাররা। যদিও তারা আব্দুল রাজ্জাকের ওই মন্তব্য শুনে কোনও প্রতিবাদ করেননি, উল্টো তারা হাসতে থাকেন এবং হাততালি দেন।
ক্রিকেটারদেরকে ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে পিসিবির আরও দায়িত্বশীল হওয়ার বিষয়ে উদাহরণ দিতে গিয়ে ঐশ্বরিয়াকে আব্দুল রাজ্জাক বলেছেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’
আব্দুল রাজ্জাক আরও বলেন, ‘আমি এখানে তাদের (পিসিবি) উদ্দেশে কথা বলছি। আমি যখন খেলতাম তখন জানতাম আমার অধিনায়ক ইউনিস খানের ভালো উদ্দেশ্য ছিল। আমি তার কাছ থেকে আত্মবিশ্বাস ও সাহস নিয়েছি এবং আল্লাহর কাছে শুকরিয়া যে, আমি পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো পারফর্ম করতে পেরেছি। এই মুহূর্তে বিশ্বকাপে পাকিস্তান দল ও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা চলছে। আমি মনে করি, আমাদের উদ্দেশ্য খেলোয়াড়দের উন্নতি করা।’
এমআর/